রাজধানীতে পুলিশের গাড়িচাপায় যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কচুক্ষেত এলাকায় আজ শুক্রবার সকালে পুলিশের রিকুইজিশন করা একটি গাড়ির নিচে চাপা পড়ে তাজু (২৫) নামের একজন যুবক নিহত হয়েছেন। তিনি কচুক্ষেতের রজনীগন্ধা সুপার মার্কেটে একটি আড়তের কর্মচারী।কাফরুল থানার পুলিশ জানিয়েছে, আজ সকাল ১০টার দিকে কচুক্ষেত স্বাধীনতা চত্বরে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পুলিশের রিকুইজিশন করা একটি বড় বাস চাপা দিলে তাজু ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, হকাররা স্বাধীনতা চত্বরের আশপাশের রাস্তাগুলোর ফুটপাত দখল করে রেখেছে। ফলে পথচারীদের রাস্তা দিয়ে হাঁটতে হয়। তাজু রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে মারা যান।