রাজধানীতে পুড়েছে ৫৫ দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি মার্কেটে গতকাল মঙ্গলবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫৫টি দোকান। এ ছাড়া ২৫টি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, গতকাল রাত দুইটা ২০ মিনিটে স্থানীয় হারুনের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশির ভাগই মুদি, কাপড়, চায়ের ছিল।