রাজধানীতে পৃথক দুর্ঘটনায় আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন ও কাঁটাবন এলাকায় আজ শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, আজ ভোর চারটার দিকে একটি ট্রাক পল্টন ইউএলবি মোড়ে সুপ্রভাত নামের একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে ৩০ জন আহত হয়। বাসটি সদরঘাট থেকে গাজীপুর যাচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে লোকমান হোসেন নামের এক পুলিশ সদস্যও আছেন। তিনি জানান, বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে।নিউমার্কেট থানা-পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কাঁটাবন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে উঠে গেলে ২০ হন আহত হয়। বাসটি গাবতলী যাচ্ছিল।