রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী ও তেজগাঁও পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ও গতকাল সোমবার এ ঘটনা ঘটে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, ভোর পাঁচটার দিকে শনির আখড়া ব্রিজ-সংলগ্ন সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় গণেশ চরণ সাহা (৩৮) নামের এক ব্যক্তি আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যান।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত গণেশ শনির আখড়া এলাকার গোবিন্দপুর এলাকায় থাকতেন। পেশায় তিনি মাছ ব্যবসায়ী ছিলেন।এদিকে তেজগাঁও থানার এসআই জানে আলম জানান, গতকাল সোমবার রাত দুইটার দিকে সোনারগাঁও হোটেল-সংলগ্ন সার্ক ফোয়ারার উত্তর পাশে গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫) মারা গেছেন। নিহতের পরনে হালকা সবুজ রঙের হাফ হাতা গেঞ্জি এবং চেক লুঙ্গি ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।