রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও বিজয়নগরে আজ সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।মিরপুরে বাসের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন হরমুজ (২০), সাদ্দাম (২২) ও সমীর (৫৫)।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, বিকেল তিনটার দিকে আনসার ক্যাম্প-সংলগ্ন সড়ক এলাকায় চিড়িয়াখানা থেকে সদরঘাটগামী তানজিল পরিবহনের একটি বাস পিছন দিক দিয়ে একটি লেগুনাকে ধাক্কা দেয়।এতে লেগুনার চালকের সহযোগী হরমুজ ও যাত্রী সাদ্দাম ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসসহ চালক রবিকে (২৭) আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে দুপুরে বিজয়নগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সমীর উদ্দিন ওরফে সম্মু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পল্টন থানার ওসি শহীদুল হক বলেন, দুপুর ১২টার দিকে সমীর উদ্দিন হোটেল কর্মচারী আসাদকে নিয়ে মোটরসাইকেলযোগে কাপ্তানবাজারে যাচ্ছিলেন। বিজয়নগর পানির ট্যাংকের কাছে মোটরসাইকেলটির সঙ্গে নাইটিংগেল মোড় থেকে পল্টনগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক সমীরকে মৃত ঘোষণা করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।