রাজধানীতে পেশাদার খুনি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় গতকাল বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম (৩২) নামের এক পেশাদার খুনি এবং তাঁর সহযোগী মাসুমকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তলসহ নয়টি গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমান প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে এই অভিযান চালানো হয়। জাহেদুল ও তাঁর সহযোগী মাসুম এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছে—এমন খবরের ভিত্তিতে মহাখালীর ওয়্যারলেস এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিবি কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।জাহেদুলের বিরুদ্ধে বাড্ডার একটি তৈরি পোশাক-কারখানার মালিক দেলাওয়ার হোসেনের শ্বশুরসহ একাধিক ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে।