রাজধানীতে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে মানবিক সাহায্যের আবেদনের নামে প্রতারণার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাজধানীর বসুন্ধরা শপিং মলের সামনে, রূপসী বাংলা মোড় ও বাংলামোটর ট্রাফিক সিগন্যাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শামসুল আরেফিন ওরফে রানা, ইব্রাহিম খলিল ফয়সাল, শাকিল হোসেন, নাজমুল হুদা ওরফে সাগর, খোরশেদ কামাল ওরফে উজ্জ্বল ও রেজওয়ান হোসেন।আজ মঙ্গলবার দুপুরে ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ সানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁরা অসুস্থ ব্যক্তির ছবি ও ব্যাংকের হিসাব নম্বরসংবলিত কাগজ বাক্সে লাগিয়ে মানুষকে আবেগতাড়িত করে টাকা তুলে আসছিলেন। এসব টাকা তাঁরা নিজেদের মধ্যেই ভাগবাটোয়ারা করে থাকেন। তাই বাংলামোটর ট্রাফিক সিগন্যাল, রূপসী বাংলা মোড় ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে থেকে বাক্স নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। ঢাকায় ১৯টি স্থানে এই চক্রের একাধিক দল সক্রিয় বলে জানান তিনি।