রাজধানীতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবকের আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমে ব্যর্থ হয়ে রাজধানীর মানিকনগরে গতকাল সোমবার রাতে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন মনিরুজ্জামান মনির (২৫) নামে এক যুবক। পুলিশ ও নিহত মনিরের স্বজনেরা জানান, গতকাল রাতে মনির তাঁর ভাইকে নিয়ে মানিকনগরে প্রেমিকার কাছে যান। কিন্তু ওই মেয়ে মনিরের সঙ্গে সম্পর্ক না রাখার কথা জানায়। এতে হতাশ হয়ে মনির তাঁর সঙ্গে থাকা ছুরিটি নিজের পেটে ঢুকিয়ে দেন। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। লাশ মর্গে রাখা আছে।