রাজধানীতে ফিটনেসবিহীন ও রং চটা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ উপলক্ষে রাজধানীতে ফিটনেসবিহীন ও রং চটা গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত আজ শুক্রবার এ অভিযান শুরু করে। বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, বিশ্বকাপ উপলক্ষে এ অভিযান অব্যাহত থাকবে। আগামী রোববার ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি যেসব সিএনজি অটোরিকশা মিটার অনুযায়ী যাত্রী পরিবহন করে না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।ভ্রাম্যমাণ আদালত মিরপুর-২, তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়, নিউমার্কেটসহ রাজধানীর অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করবে।এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, তারাও আজ থেকে ফিটনেসবিহীন ও রং চটা গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছে।