রাজধানীতে ফিটনেসহীন গাড়ির সংখ্যা ৮০ হাজার: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বর্তমানে ফিটনেসহীন গাড়ির সংখ্যা প্রায় ৮০ হাজার। এসব ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন আজ বুধবার জাতীয় সংসদে রাজশাহীর সাংসদ এনামুল হকের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে দিনের কর্মসূচির প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয় বলে জানান।লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রথম নিবন্ধনকালে প্রতিটি গাড়ির ফিটনেস দেওয়া হয় এবং নির্ধারিত মেয়াদ শেষে মালিককে তা নবায়ন করে নিতে হয়। সময়মতো নবায়নে ব্যর্থ হলে বিআরটিএ সংশ্লিষ্ট গাড়িকে ফিটনেস-খেলাপি হিসেবে চিহ্নিত করে। বর্তমানে রাজধানীতে এমন ফিটনেস-খেলাপি গাড়ির সংখ্যা ৭৯ হাজার ২৪৫টি।সাংসদ অপু উকিলের এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, বিআরটিসির গাড়িবহরে বর্তমানে ৪১৫টি বাস ও ১৩৯টি ট্রাক কাজ করছে। তিনি বলেন, বিআরটিসি অচিরেই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।