রাজধানীতে ফুটপাতে ট্রাকের চাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পীরজঙ্গি মাজারের বিপরীত পাশে ফুটপাতে ট্রাকের চাপায় আজ বৃহস্পতিবার ভোরে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত দুজন হলেন তোতা (৩৫) ও বাবু (২৮)। হতাহত সবাই দিনমজুর। তারা সারা দিনের কাজ শেষে রাতে ফুটপাতেই ঘুমায়।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সমীর চন্দ্র সূত্রধর জানান, ভোর পাঁচটার দিকে ওই স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপরে ওঠে গেলে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় পাঁচজন। আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত চারজনের মধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।