রাজধানীতে বসতবাড়ি ও পেট্রলপাম্পে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কচুক্ষেত বাজার এলাকার একটি বাসা থেকে এক দল ডাকাত ২০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ জানান, আজ ভোর পাঁচটার দিকে পুরাতন কচুক্ষেত বাগানের বাসিন্দা মোস্তফা শাফীর বাড়িতে এক দল ডাকাত ঢোকে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ওই পরিমাণ টাকা ও গয়না নিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।এ দিকে গতকাল বুধবার রাতে রাজধানীর কাঁটাবন এলাকায় রহমান পেট্রলপাম্পে একটি ডাকাতির ঘটনা ঘটে। রাত দুইটার দিকে একদল ডাকাত পাম্পে ঢুকে নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাত করে কাউন্টার থেকে এক লাখ সাত হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে।