রাজধানীতে বাবার হাতে ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় বাবার হাতে ছেলে আল আমিন (২০) খুন হয়েছেন। গতকাল বুধবার মধ্যরাতে খোরশেদ আলম ভাড়া বাসায় তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করে। পুলিশ খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, আল আমিন তাঁর বাবা-মায়ের সঙ্গে উত্তর বেগুনবাড়ি সিরাজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয়াদি নিয়ে খোরশেদ আলমের সঙ্গে তাঁর ছেলে আল আমিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুজন মারামারিতে লিপ্ত হয়। খোরশেদ আলম লাঠিসোঁটা দিয়ে তাঁর ছেলেকে পিটায়। একপর্যায়ে আল আমিন নিস্তেজ হয়ে পড়ে। গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওসি জানান, খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত আল আমিন ও তাঁর বাবা—দুজনেই ক্ষুদ্র ব্যবসা করতেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।