রাজধানীতে বাস ও হিউম্যান হলারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের আগের রাতে রাজধানীতে একটি বাস ও দুটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। বাংলামোটরে আজ রাত আটটার দিকে একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকেরা। তবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এর আগে সন্ধ্যা পৌনে সাতটার দিকে কুড়িলে একটি হিউম্যান হলারে অগ্নিসংযোগ করা হয়। সন্ধ্যায় ধানমন্ডিতেও একটি হিউম্যান হলারে আগুন লাগানো হয়। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এসব ঘটনায় কেউ নিহত বা আহত হননি।