রাজধানীতে বাসচাপায় সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় ধানমন্ডির ২ নম্বর রোডে স্টার কাবাবের সামনে একটি দ্রুতগামী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।দীর্ঘ ২০ বছর ধরে অপরাধ-বিষয়ক সাংবাদিকতা করেছেন বিভাস। নিঃসন্তান এ সাংবাদিক মৃত্যুকালে তাঁর স্ত্রীকে রেখে গেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।