রাজধানীতে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে বাড়িতে ঢুকে গুলি করে কাজী জিয়া হায়দার (৫০) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ শনিবার বেলা দুইটার দিকে মিরপুর-২ নম্বরের মধ্য পীরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত হায়দারের স্ত্রী সেলিনা আজমি সাংবাদিকদের জানান, আজ বেলা দুইটার দিকে চার-পাঁচজন সন্ত্রাসী তাঁদের বাসায় অতর্কিত ঢুকে পড়ে। তারপর সন্ত্রাসীরা বাসার সবার হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে সন্ত্রাসীরা সবার সামনেই কাজী হায়দারকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তিনি আরও জানান, মিরপুরে তাঁদের পাঁচতলা বাড়ি রয়েছে। বাড়ির নিচের তলার ভাড়াটিয়ার নাম আবদুল মজিদ। তাঁর সঙ্গে কাজী হায়দারের দ্বন্দ্ব চলছিল।সেরীনা আজমি বলেন, গত ১৬ ডিসেম্বর ভাড়াটিয়া আবদুল মজিদ বাড়িতে জুয়ার আসর বসান। এ সময় জিয়া হায়দার তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এর পর থেকেই এলাকার ছেলেরা ও মজিদ তাঁদের ওপর মানসিক অত্যাচার করছিলেন বলে সেলিনা আজমি অভিযোগ করেন। হত্যাকারীদের প্রায় সবাইকেই তিনি চেনেন বলে জানান।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।