রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতালের আগের দিন আজ সোমবার রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লা হলের সামনে আজ দুপুর সোয়া ১২টার দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই আগুন দেওয়ার ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি বাসে। তবে বাসে এ সময় কোনো শিক্ষার্থী ছিলেন না। এদিকে, আজ বেলা আড়াইটার দিকে ও বিকেল পৌনে পাঁচটার দিকে ক্যাম্পাসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।তরঙ্গ বাসে আগুনপ্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদপুর-ধানমন্ডি পথে চলাচলকারী তরঙ্গ বাসটি শহীদুল্লা হলের সামনে দাঁড়িয়ে ছিল। দুপুর ১২টার দিকে তিন-চারজন যুবক এতে উঠে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর তারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় ভেতরে অন্য কেউ ছিল না। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।ট্যাক্সিক্যাবে আগুনরাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের পাশে সন্ধ্যায় একটি কালো ট্যাক্সিক্যাবে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ক্যাবটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।ককটেল বিস্ফোরণ ও উদ্ধারবেলা আড়াইটার দিকে টিএসসির ডাসের সামনে একটি ও বিকেল পৌনে পাঁচটার দিকে এস এম হলের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ছাড়া, মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান ভবন, পদার্থবিজ্ঞান ভবন ও টিএসসি এলাকা থেকে ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান ভবনের বিভিন্ন তলা থেকে চারটি ও পদার্থবিজ্ঞান ভবন থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়। এগুলো আকারে বড় ও লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। আর টিএসসি এলাকা থেকে কালো টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।