রাজধানীতে বাসের কাউন্টার থেকে দুজনের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নটর ডেম কলেজের পাশে এস এম পরিবহনের কাউন্টার থেকে আজ মঙ্গলবার সকালে দুজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, উদ্ধারকৃত লাশ দুটি ধারালো অস্ত্র দিয়ে কোপানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।