রাজধানীতে বাসের ধাক্কায় নয় পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিরডাপের সামনের রাস্তায় আজ মঙ্গলবার সকালে বাসের ধাক্কায় নয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, পুলিশের একটি ভ্যান সিরডাপের সামনের রাস্তায় দাঁড়িয়েছিল। সকাল পৌনে নয়টার দিকে মাইলাইন পরিবহনের একটি বাস পেছন থেকে পুলিশের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা নয় পুলিশ সদস্য আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।