রাজধানীতে বিজিবি নামছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বুধবার রাত আটটার দিকে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। বিজিবি সদর দপ্তর সূত্রে এ খবর জানা গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধের মামলায় কাল জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হচ্ছে।