রাজধানীতে বিজিবির টহল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আজ রোববার রাত আটটা থেকে রাজধানী ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির উপমহাপরিচালক (অপারেশন-প্রশিক্ষণ) ইকবাল আক্তার মিয়া প্রথম আলো ডটকমকে জানান, রাজধানীতে যেখানে প্রয়োজন হবে, সেখানেই বিজিবি মোতায়েন করা হবে। বিজিবি রাজধানীতে টহল দিচ্ছে বলেও জানান তিনি। আগামীকাল সোমবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে চলা আন্দোলন থেকে কালকের হরতাল প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। প্রজন্ম চত্বরের আহ্বানে সাড়া দিয়েছে ব্যবসায়ী ও পরিবহন মালিকদের সংগঠন। ব্যবসায়ীরা কাল দোকানপাট খোলা ও পরিবহনের মালিকেরা যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন।