রাজধানীতে বিদ্যুতের ২৭৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। আজ মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি, মোহাম্মদপুর ও মাতুয়াইল এলাকায় তিনটি অভিযান পরিচালিত হয়।ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ দুপুর ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড, বেড়িবাঁধ ও জহুরী মহল্লায় অভিযান চালানো হয়।সেখানকার বিভিন্ন বাসা-বাড়ির ২৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুজ্জামান বলেন, অবৈধ সংযোগকারীদের ব্যবহূত তারগুলোও জব্দ করা হয়।এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন ও মাহবুবা বিলকিসের নেতৃত্বে পুরান ঢাকার ইসলামপুর রোড ও মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় দুই এলাকায় ২৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক আতাউল মাসুদ প্রথম আলোকে বলেন, অবৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে আজ তাঁদের তিনটি দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অবৈধ সংযোগের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।