রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দাউদ মঈনউদ্দিন (২৫) নামের এক ছাত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।মঈনউদ্দিন এবার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেছেন।জানা গেছে, গতকাল রাতে মঈনউদ্দিন মোটরসাইকেলে বাসায় ফেরার সময় রামপুরা বনশ্রী এলাকায় তিন-চারজন সন্ত্রাসী তাঁকে গুলি করে পালিয়ে যায়। হামলার সময় সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি মঈনউদ্দিনের পিঠে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত মঈনউদ্দিনকে হাসপাতালে ভর্তি করানো হয়।হাসপাতালে চিকিত্সাধীন দাউদ মঈনউদ্দিন জানান, কারা কী কারণে তাঁকে গুলি করেছে তা তিনি বলতে পারেন না।তবে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।