রাজধানীতে বৃদ্ধার মৃত্যু, অভিযোগ গৃহপরিচারিকার বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আজ মঙ্গলবার সকালে হাসেনা বেগম (৭০) নামের এক আহত বৃদ্ধা মারা গেছেন। হাসেনা বেগমের পরিবারের দাবি, তাঁদের গৃহপরিচারিকা ওই বৃদ্ধাকে আঘাত করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে।হাসেনার ছেলে জামাল উদ্দিন দাবি করেন, তাঁর মা শ্যামপুরের সতীশ সরকার রোডের ৪০/বি বাসার চারতলায় থাকতেন। মায়ের দেখাশোনার জন্য আঙ্গুরা বেগম নামের এক গৃহপরিচারিকা রাখা হয়েছিল। গত শনিবার আঙ্গুরা তাঁর মায়ের মুখে ও মাথায় আঘাত করে ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।জামাল উদ্দিন জানান, গুরুতর আহত অবস্থায় হাসেনাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে মগবাজারের রাশমনো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে রাখা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ সকাল সাতটায় তিনি মারা যান।শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম বলেন, এ ব্যাপারে গত রোববারই ওই গৃহপরিচারিকার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই গৃহপরিচারিকা আঙ্গুরা বেগম পলাতক।