রাজধানীতে বৃষ্টিস্নাত সকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সকাল এসেছে বৃষ্টি নিয়ে। ভোর ছয়টা থেকে একটানা এই বৃষ্টি চলে নয়টা পর্যন্ত। এ সময় রাজধানীতে ৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। টানা বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামীসহ পথচারীরা।