রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর শেরেবাংলা নগর থানার পূর্ব রাজাবাজারে আজ রোববার তৌকির রহমান (২৩) নামের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তৌকির তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত আহ্ছানুল্লাহ টেক্সটাইল ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের ছাত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, তৌকির তাঁরা বাবা-মায়ের সঙ্গে পূর্ব রাজাবাজারের একটি বাড়ির নিচতলায় থাকতেন। একই বাড়ির পঞ্চম তলায় থাকেন তাঁরা মামা মামুন।তৌকিরের মামা মামুন দাবি করেন, আজ সকাল ১০টার দিকে তৌকির তাঁর বাসায় আসেন। একপর্যায়ে তিনি একটি কক্ষের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ পেয়ে তৌকিরকে ডাকাডাকি করা হয়। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় কক্ষের জানালা দিয়ে উঁকি দিয়ে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। পরে কক্ষের দরজা ভেঙে তৌকিরকে সিলিং ফ্যান থেকে দ্রুত নামিয়ে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।তৌকিরের মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি তাঁর মামা মামুন।