রাজধানীতে ভাইয়ের হাতে বোন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার মাদারটেকে গতকাল বৃহস্পতিবার রাতে রেখা আহমেদ (২৮) নামের এক নারী খুন হয়েছেন। কথাকাটাকাটির একপর্যায়ে রেখাকে তাঁর ভাই মিঠুন রায় ছুরিকাঘাতে খুন করেছে বলে পরিবারের সদস্য ও পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রেখার ভাইকে গ্রেপ্তার করেছে।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নিহত রেখা পরিবারের সদস্যদের সঙ্গে ৫৪/১ মাদারটেকে থাকতেন। তিন থেকে চার মাস আগে রেখা ধর্মান্তরিত হয়ে হন রেখা আহমেদ। এ নিয়ে ভাই মিঠুনের সঙ্গে প্রায়ই তাঁর কথাকাটাকাটি হতো। এরই জের ধরে গতকাল রাত ১১টার দিকে রেখাকে ছুরি দিয়ে আঘাত করেন মিঠুন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ওসি জানান, নিহত রেখা অবিবাহিত ছিলেন। তাঁর লাশ আজ শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।