রাজধানীতে মাইক্রোবাস চাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সামনে মাইক্রোবাসের চাপায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম আবদুল জলিল (৫০)। তিনি রেন্ট-এ-কার সংগঠন বাংলাদেশ ট্যুরসের সভাপতি ছিলেন। আহত ব্যক্তিরা হলেন একই সংগঠনের সঞ্জীব, সোলায়মান, আনিস ও সাইফুল। তাঁদের পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আবদুল জলিল কয়েকজন বন্ধুকে নিয়ে সোনারগাঁও হোটেলের সামনের ফুটপাতে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হোটেলের উত্তর পাশের সড়ক দিয়ে শাহবাগমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস ফুটপাতে উঠে যায় এবং তাঁদের চাপা দেয়।আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে আবদুল জলিল মারা যান।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পিকআপ ভ্যান, মাইক্রোবাসসহ চালক আবদুল হালিম ও তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়েছে।