রাজধানীতে মাইক্রোবাসের চাপায় কৃষি কর্মকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগরে আইডিবি ভবনের সামনে রাজপথে আজ বুধবার মাইক্রোবাসের চাপায় হুমায়ুন কবীর (৪৫) নামের একজন সরকারি কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি ফার্মগেট কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী প্রধান ছিলেন।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, হুমায়ুন কবীর সপরিবারে আগারগাঁও কোয়ার্টারে থাকতেন। আজ সকাল সাতটার দিকে তিনি প্রাতঃভ্রমণে বের হন। এ সময় আইডিবি ভবনের সামনে বেপরোয়া গতির মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। পথচারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।