রাজধানীতে মাকে বেঁধে মেয়েকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তোপখানা রোডের একটি বাড়ি থেকে নিশাত বানু (৪৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই দিন আগে গলা টিপে হত্যা করা ওই নারীর লাশ আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়।ডেইলি স্টার জানায়, পুলিশ এ ঘটনায় সেলিম তালুকদার ও তাঁর ভাই সাইফুল তালুকদারকে আটক করেছে।নিশাত তাঁর মা খালেদা বানুর (৭৩) সঙ্গে তোপখানা রোডে নির্মাণাধীন তিন তলা ভবনের নিচতলায় থাকতেন।খালেদা বানুর বরাত দিয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তিনজন যুবক বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাঁদের বেঁধে ফেলে। একপর্যায়ে নিশাতকে গলা টিপে হত্যা করে দুর্বৃত্তরা ৩৫ হাজার টাকা ও বাড়ির কিছু জরুরি দলিলপত্র নিয়ে যায়।খালেদা বানু তাঁর বাঁধন খুলে দেওয়ার জন্য গতকাল বুধবার দিনভর চিত্কার করলেও আশপাশের লোকজন শুনতে পায়নি। পরে রাত দুইটার দিকে নিজেকে তিনি মুক্ত করতে সমর্থ হন।আজ সকালে বৃদ্ধা মা খালেদা বের হয়ে প্রতিবেশীদের সাহায্য চান। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।খালেদা পুলিশকে জানায়, বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় দুর্বৃত্তরা ছাদ দিয়ে ভেতরে ঢোকে।২০ বছর আগে বাড়ির একটি অংশ দখল করে সেখানে হোটেল খোলেন সেলিম তালুকদার ও তাঁর ভাই সাইফুল তালুকদার। তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন সন্দেহে পুলিশ তাঁদের আটক করে।