রাজধানীতে মৃদু ভূকম্পন অনুভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা ভূকম্পনকেন্দ্র আজ রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিট ২ দশমিক ১৮ সেকেন্ডে একটি মৃদু ভূকম্পন রেকর্ড করেছে।আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৮।ভূকম্পনের উত্পত্তিস্থল ছিল ভারতের মনিপুর এবং ঢাকা ভূকম্পনকেন্দ্র থেকে ৩৩২ কিলোমিটার উত্তর-পূর্বে।—বাসস