রাজধানীতে যুব উন্নয়ন কর্মকর্তা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম (৪২) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ রোববার ডিবি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়।সংবাদ ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিটন (৩২), সাইদুল (২৩), লাবলু (৩১) ও আলমগীর হোসেনকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, ২১ মার্চ ভোরে চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে মতিঝিলে সৌদিয়া-এস আলম কাউন্টারে নেমে বাড়ি যাওয়ার পথে দিদারুল আলম খুন হন। হাসপাতাল সূত্র জানায়, তাঁর শরীরে নয়টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা করেন।