রাজধানীতে যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরা-বিমানবন্দর এলাকার কুড়িল ক্রসিং থেকে আজ বৃহস্পতিবার সকালে হুমায়ুন (২৮) নামের এক যুবকের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহসান খান জানান, আজ সকাল সাড়ে ১০টায় হুমায়ুন কুড়িল ক্রসিং এলাকায় রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় হঠাত্ ট্রেন চলে এলে সেটির ধাক্কায় তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।পুলিশ জানায়, হুমায়ুনের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর গ্রামে। তাঁর পিতার নাম নবীরউদ্দিন। হুমায়ুন গাজীপুরে একটি প্লাস্টিক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।