রাজধানীতে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিমানবন্দর থানার অধীন বলাকা ভবনসংলগ্ন সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে লাশটি উদ্ধার করা হয়।পুলিশের দাবি, উপর্যুপরি ছুরিকাঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে।বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, পথচারীদের কাছে খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ বলাকা ভবনসংলগ্ন রাস্তার পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে। তাঁর সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ সামসুদ্দিন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, হত্যার পর গাড়িতে করে এনে লাশটি কেউ এখানে ফেলে গেছে। থানায় একটি হত্যা মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।