রাজধানীতে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিকুঞ্জ-২ এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে ওই বাড়ির সাততলা থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সেলিম আখন্দ প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল রাতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা বাসার দরজার তালা ভেঙে ওই যুবকের অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পুলিশ জানান, ওই যুবকের হাত-পা দড়ি দিয়ে বাঁধা ছিল এবং গলায় গামছা পেঁচানো ছিল। এসআই সেলিম জানান, ওই বাড়ির একটি কক্ষে তিন-চারজন যুবক ভাড়া থাকতেন। তিন-চার দিন আগে তাঁরা দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। পলাতক ওই যুবকেরাই অজ্ঞাত যুবকটিকে হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।