রাজধানীতে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানার কালশী রোডের বটতলায় সন্ত্রাসীদের গুলিতে আমিনুল ইসলাম ওরফে সেন্টু (৩৮) নামের একজন স্থানীয় যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, সেন্টু আজ সকালে কালশী রোডের বটতলার একটি চা দোকানে বসে ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে । পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সেন্টু স্থানীয় ঝুট ব্যবসায়ী মন্টু হত্যা মামলার আসামি। তিনি এলাকায় একটি সন্ত্রাসী দলেরও নেতৃত্ব দেন। কারা, কেন তাঁকে গুলি করেছে পুলিশ তা তদন্ত করছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।