রাজধানীতে রিকশাচালক গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে আজ রোববার দুপুরে অজ্ঞাত ব্যক্তির গুলিতে কামাল হোসেন বাবু নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা পৌনে ১২টার দিকে কামাল রিকশা নিয়ে বের হন। ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে এলে অজ্ঞাত ব্যক্তির ছোড়া একটি গুলি তাঁর বাঁ পায়ে লাগে। আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।কামাল দাবি করেন, কে বা কারা তাঁকে গুলি করেছে, তা তিনি জানেন না।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে জানান, পূর্বশত্রুতার জেরে কেউ তাঁকে গুলি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।