রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কচুক্ষেতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কসাই ফিরোজ (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। গতকাল সোমবার রাত তিনটায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, ফিরোজ একজন চিহ্নিত সন্ত্রাসী।র্যাব ও পুলিশ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের ধরতে র্যাব ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের বন্দুকযুদ্ধে কসাই ফিরোজ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে তাঁর সহযোগীরা এ সময় পালিয়ে যায়। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, কসাই ফিরোজ একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ বহু মামলা রয়েছে। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।