রাজধানীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত
রাজধানীর তেজগাঁও বিএসটিআইর কার্যালয়ের সামনে র্যাব-২-এর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে শহীদুল ইসলাম ওরফে ভাগনে চঞ্চল (৩০) নামের এক ব্যক্তি নিহত হন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, চঞ্চল শীর্ষ সন্ত্রাসী কারাবন্দী সুইডেন আসলামের ভাগনে। তাঁর বাসা রাজাবাজারে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, একদল সন্ত্রাসী বিএসটিআইর কার্যালয়ের সামনে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে র্যাব-২-এর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে র্যাবও পাল্টা গুলি চালায়।একপর্যায়ের ভাগনে চঞ্চল গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র্যাব চঞ্চলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।র্যাব সেখান থেকে একটি শার্টারগান, কয়েকটি গুলি, কয়েক বোতল ফেনসিডিল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহূত একটি প্রাইভেটকার উদ্ধার করে। ওসি আরও জানান, র্যাব এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়েরসহ উদ্ধারকৃত অস্ত্র ও গাড়ি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালেও রাখা হয়েছে।