রাজধানীতে র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টন কালভার্ট রোডে গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক যুবক আহত হয়েছেন। আহত যুবকের নাম আলমগীর। আজ বুধবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৩-এর টিকাটুলী কার্যালায়ে নেওয়া হয়।র্যাবের দাবি, আলমগীর ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গতকাল রাতে পল্টন কালভার্ট রোড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে আলমগীরের হাঁটুতে গুলি লাগে। র্যাব আলমগীরকে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।