রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদী এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউসুফ আলী ওরফে সিধু (২৫) নামের একজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত ইউসুফ পল্লবী, কাফরুল ও ক্যান্টনমেন্ট এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে এসব থানায় সাতটি মামলা আছে। র‌্যাব-৪-এর ফ্লাইট লেফট্যানেন্ট মামুন জানান, গতকাল রাত পৌনে একটার দিকে র‌্যাবের একটি টহল দল মানিকদীর চৌধুরীকুঞ্জ এলাকা দিয়ে যাওয়ার সময় একদল সন্ত্রাসী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে র‌্যাব ঘটনাস্থল থেকে ইউসুফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।