রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগে গতকাল রোববার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আলম ওরফে টাকু আলম (৩০) নামের একজন নিহত হয়েছেন।র্যাবের দাবি, নিহত আলম ধানমন্ডি এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বেশ কটি মামলা আছে। র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল হাজারীবাগের গজমহল রোডে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় আলমকে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।