রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান ক্লাবের পাশে গতকাল শনিবার গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।র্যাব-১ জানায়, গতকাল রাতে তাদের একটি দল গুলশান ক্লাবের পাশে তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছিল। রাত দেড়টার দিকে মোটরসাইকেলে দুই আরোহী সেদিক দিয়ে যাওয়ার সময় র্যাবের সদস্যরা তাদের থামতে বলে। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে র্যাব একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। অন্যজন পালিয়ে যায়। র্যাব-১-এর উপসহকারী পরিচালক শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি গুলি উদ্ধার হয়েছে।