রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী রেললাইনের পাশে গতকাল বুধবার মধ্যরাতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। যুবকটি ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাত পৌনে নয়টার দিকে বনানী স্টার কাবাব-সংলগ্ন রেললাইনের পূর্বপাশে চার-পাঁচজন ছিনতাইকারী একটি রিকশার গতিরোধ করে একজন নারীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকার শুনে র্যাব-১-এর একটি টহল দল ছিনতাইকারীদের ধাওয়া দেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা র্যাবের ওপর গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা ওই যুবক ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায়; তবে বাকিরা পালিয়ে যায়।লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।