রাজধানীতে শিবিরের তাণ্ডব (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল, পল্টন ও ফকিরাপুলে আজ বুধবার আকস্মিক তাণ্ডব চালিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে চার পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হন।মতিঝিল ও পল্টনে আহত ১৩: মতিঝিল ও পল্টন এলাকায় সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন।জামায়ত-শিবিরের অপতৎপরতা প্রতিরোধ করা হচ্ছে: আইজিপিপুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, সমাজবিরোধী জামায়ত-শিবিরের অপতত্পরতা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হচ্ছে। তাদের সঙ্গে সংঘর্ষে আজ সকালে মতিঝিল ও পল্টন এলাকায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন।এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ আইজিপির সঙ্গে ছিলেন। তিনি বলেন, মতিঝিলে দায়িত্ব পালনের সময় শিবিরকর্মীদের ছোড়া ককটেলে গলায় ও ডান হাতে আঘাত পেয়েছেন এডিসি মেহেদী হাসান।ফকিরাপুল: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ফকিরাপুলে পানিরট্যাংকি এলাকায় শিবিরের কর্মীরা একটি মিছিল বের করেন। তাঁরা একটি গাড়িতে আগুন দেন। এতে গাড়িটি আংশিক পুড়ে যায়। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।এ ব্যাপারে পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, সকাল থেকে শিবিরের কর্মীরা মতিঝিল ও আশপাশের এলাকায় মিছিল বের করার চেষ্টা করেন। সাড়ে নয়টার দিকে ফকিরাপুলে শিবিরকর্মীরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে।