রাজধানীতে শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা করল ডাকাত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার পূর্ব গোড়ানের এক বাড়িতে একদল ডাকাত শ্বাসরোধে রেজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে। ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ ২০ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ডাকাত দলটি বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে। এ সময় তারা রেজিয়া বেগমের হাত-পা বেঁধে কম্বলচাপা দিয়ে শ্বাসরোধ করে। এতে ঘটনাস্থলেই রেজিয়া মারা যান।পরিবারের সদস্যরা জানান, রেজিয়া আগে থেকেই হূদরোগে ভুগছিলেন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমুদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।