রাজধানীতে শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার চমক ডাইং কারখানার আবু সাঈদ (২২) নামের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।কারখানার ব্যবস্থাপক নান্নু শেখ বলেন, সাঈদসহ কয়েকজন শ্রমিক কারখানার পাশে একটি ঘর ভাড়া নিয়ে মেস করে থাকতেন। সকালে শ্রমিকেরা কাজে না যাওয়ায় তিনি ওই মেসে যান। তিনি দেখতে পান, সবাই মেঝেতে পড়ে আছেন। তিনি অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকেরা আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।নান্নু শেখের ধারণা, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জহুরুল হক, ওবায়দুল হক, হজরত আলী, ফিরোজ, মহিদুল ইসলাম ও আবু সাইদ অচেতন হয়ে যেতে পারেন। পরে সাঈদের মৃত্যু হয়।তবে কী কারণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে, তা পুলিশ বা চিকিত্সকেরা জানাতে পারেননি। এ ব্যাপারে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।