রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফার্মগেট ও মিরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার সকালে দুজন নিহত হয়েছে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ সকাল ১০টার একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মামুনুর রশীদ (৩৫) তাঁর মা মাহমুদা সিদ্দিকা চামেলীকে (৫৮) নিয়ে মোটরসাইকেলে করে পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। ফার্মগেটের আনন্দ সিনেমা হলের পাশে একটি মিনিবাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা মাহমুদা সিদ্দিকার মৃত্যু হয়। ছেলে মামুনুরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পল্লবী থানার ওসি ইকবাল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডের কাছে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় আবদুল হালিম (৩৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি শ্যামপুর থানার চাকরিচ্যুত কনস্টেবল ছিলেন। নিহতের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের ত্রিপলতলায়।