রাজধানীতে সন্ত্রাসী হামলার শিকার এক বিদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নাজিমউদ্দিন রোডে নীরব হোটেলের সামনে সালমান আবদুল্লাহ (২৬) নামে ইন্দোনেশিয়ার একজন নাগরিককে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সালমানসহ ১৮ জনের একটি দল ইন্দোনেশিয়া থেকে ১০-১২ দিন আগে কাকরাইলে তাবলিগ জামাতে অংশ নিতে বাংলাদেশে আসে। ধারণা করা হচ্ছে, আজ সকালে নাজিমউদ্দিন রোডে সালমান কোনো বাড়িতে ঢুকতে গেলে ওই বাড়ির মালিক বা দারোয়ানের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।ইন্দোনেশিয়ার ওই যুবকের কাছে পাসপোর্ট ও টাকাপয়সা সবই আছে। তিনি ভালো ইংরেজি বলতে পারেন না, তাই তাত্ক্ষণিকভাবে আর বেশি কিছু জানা যায়নি।