রাজধানীতে সন্ত্রাসী হামলায় আহত আ.লীগ নেতার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগের একজন নেতা মারা গেছেন। তাঁর নাম মো. সোহেল (৩০)। গতকাল শুক্রবার রাতে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি সেগুনবাগিচার তোপখানা রোডের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, গত ২৯ ডিসেম্বর সেগুনবাগিচার একদল স্থানীয় সন্ত্রাসী সোহেলকে বটতলা থেকে ধরে নিয়ে রড দিয়ে মারধর করে। আহত সোহেলকে পরে রাশমনো ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় সোহেল বাদী হয়ে সাত-আটজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। চিকিত্সাধীন অবস্থায় তিনি ওই হাসপাতালেই মারা যান।শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা নাসিমউদ্দিন জানান, পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালানো হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।